রোববার (১০ এপ্রিল) বিকেলে অতিরিক্ত মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ৭দিনের রিমান্ড আবেদন করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। শোনানী শেষে বিচারক আব্দুল মোমেন আসামির ৫ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ এ তথ্য নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডের পর পরই জুয়েলকে আটক করা হয়। এলাকায় সিনিয়র-জুনিয়র নিয়ে আধিপত্যের জের ধরেই নাজিমকে খুন করা হয়। কিলিং মিশনে ৯ জন অংশ নেয়। খুনের ঘটনায় জড়িত সন্দেহে আটক জুয়েলকে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
উল্লেখ্য, শনিবার (৯ এপ্রিল) রাত ১০টার দিকে সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে নিয়ে কথা কাটাকাটির জেরে ওসমানী মেডিক্যাল কলেজের সামনের সড়কে খুন হন নাজিম।পেশায় হোটেল কর্মচারি নাজিম সুনামগঞ্জের ধর্মপাশার বাদশাগঞ্জের শেরপরশ গ্রামের নুর মিয়ার ছেলে।তিনি পরিবারের সঙ্গে সিলেট নগরের দরগা মহল্লা ৭৪ নং মুফতি সিরাজ উদ্দিনের বাসায় বসবাস করতেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



