সিলেট জেলার স্থানীয় প্রর্যায়ের ব্যক্তিদের নিয়ে এইচআইভি এইডস ও হিজড়া এবং যৌন বৈচিত্রময় জনগোষ্ঠির স্বাস্থ্যসেবা, মানবাধিকার ও জীবনমান উন্নয়নে সচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ জুন) নগরের চৌহাট্টায় সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই ভবনস্থ সভা কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল।
এমওসিএস ডা. স্বপ্নীল সৌরভ রায় এর পরিচালনায়,সভায় বিশেষ অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মে জয় দত্ত। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি , আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধি, আইনজীবী প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা ও বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধি, এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সিলেট ডিআইসি ম্যানেজার মো. জহিরুল ইসলাম, বাংলাদেশে হিড়জা ও ঝুকিপূর্ন জনগোষ্ঠি মধ্যে এইচআইভি প্রতিরোধ এবং চিকিৎসা প্রদান চলমান কার্যক্রম ও করণীয় বিষয়ে বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল বলেন, এইচআইভি প্রতিরোধের জন্য স্বাস্থ্যে সেবার পাশাপাশি হিড়জা ও ঝুকিপূর্ণ জনগোষ্ঠির জন্য কর্মক্ষেত্র সৃষ্ঠি করা প্রয়োজন। অনেক সময় জীবিকার জন্য মানুষ ঝুকিপূর্ণ কাজে লিপ্ত হয়। হিজড়া সম্প্রদায় কেবল জীবিকার জন্য ঝুকিপূর্ন কাজে করতে বাধ্য হন।
তিনি বলেন, এক্ষেত্রে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি ওই জনগোষ্ঠির জন্য চিকিৎসা সেবার পাশাপাশি বিকল্প কর্মক্ষেত্র সৃষ্ঠি করতে সরকার ও বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বনয় করে কাজ করে যাচ্ছে, যা খুবই প্রশংসা পাওয়ার যোগ্য।
তিনি আরও বলেন, এইচআইভি ও এইডস যেসকল মাধ্যমে ছড়ায়, তার মধ্যে উল্লেখ্যযোগ্য অনিরাপদ যৌন কাজ তাই তিনি ধর্মীয় রীতিনীতি পালন করার জন্য সবাইকে আহবান করেন।
তিনি হিজড়া জনগোষ্ঠি উন্নয়নে সবাইকে এগিয়ে আসার জন্য আহবান করে তিনি বলেন, আমাদের সবার উচিৎ সমাজের পিছিয়ে পড়া এই জনগোষ্ঠিকে এগিয়ে নিতে কাজ করা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম তালুকদার, ধর্মীয় গুরু শ্রী সুসেন্দ্র চন্দ্র নমঃ, হিজড়া প্রতিনিধি সুক্তা হিজড়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



