রায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিকে আরো ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মামলা হতে খালাস পেয়েছেন তার স্ত্রী সাথী বেগম।
রোববার (১০ এপ্রিল) দুপুরে অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মমিনুন নেছা এ রায় প্রদান করেন।
দণ্ডিত রফিক বক্স সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন সিলাম ইউনিয়নের টিলাপাড়া গ্রামের মৃত তছির বক্সের ছেলে।
মামলার বরাত দিয়ে আদালত সূত্র জানায়, ২০২৩ সালের ২৬ জানুয়ারি বেলা আড়াইটার দিকে নিহতের বাবা মামলার বাদি একই গ্রামের আব্দুল কাইয়ুম ওরফে আনা মিয়ার একটি মোরগ মেরে ফেলেন দন্ডিতের স্ত্রী সাথী বেগম। এ ঘটনার প্রতিবাদ করলে আসামিরা বাদি আব্দুল কাইয়ুম আনা মিয়ার বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
এ ঘটনায় মামলার বাদি এসএমপির মোগলাবাজার একটি সাধারণ ডায়েরী করেন।সাধারণ ডায়েরী দায়েরের ঘটনাটি জানতে পেরে প্রতিহিংসা পরায়ন হয়ে আসামিরা বাদির ছেলে সোহেল আমিনকে খুন করে।
ঘটনায় পরদিন ২০১৩ সালের ২৭ জানুয়ারি মোগলাবাজার থানায় হত্যা মামলা (নং-১৪(০১)’১৩) দায়ের করেন নিহতের বাবা আব্দুল কাইয়ুম আনা মিয়া। মামলাটি জিআর-১৪/২০১৩ মূলে আদালতে রেকর্ড করা হয়। বিচারার্থে ওই মামলা অত্র আদালতে দায়রা ৮৩৮/২০১৪ মূলে রেকর্ডভুক্ত করে বিচার কার্যক্রম চলে।
মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জুবায়ের বক্স এ তথ্য নিশ্চিত করে বলেন, আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পর আদালতের বিচারক দীর্ঘ শোনানীতে স্বাক্ষীদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মামলার রায় প্রদান করেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



