খালের উপর নির্মিত ছিল ৬০ ফুট দীর্ঘ ৫০ টন স্টিলের একটি সেতু। কিন্তু দিনের আলোতেই মানুষজনের চোখের সামনে ৪৫ বছরের পুরনো সেতুটি চুরি করে নিয়ে যায় এক দল চোর।
সম্প্রতি ভারতের বিহার রাজ্যের সাসারাম থেকে ৪০ কিলোমিটার দূরের গ্রাম আমিয়াওয়ারে ঘটেছে এ অদ্ভুত ঘটনা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ওই চোর-বাহিনীর কয়েকজন সেচ দফতরের সরকারি অফিসার সেজে গ্রামে পরিচয় দেন। এরপর বুলডোজার, গ্যাস কাটার দিয়ে গোটা সেতু কেটে ফেলে তা উপড়ে নিয়ে একটি গাড়িতে কাটা অংশগুলি ভরে পালিয়ে যায়।
এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বিহারে নিরাপত্তার কী হাল। বিনা বাধায় নির্বিচারে এই সেতু চুরির ঘটনা প্রকাশ্যে আসার পর তোলপাড় শুরু হয়েছে জেলায়।
১৯৭২ সালে বিক্রমগঞ্জে আড়া ক্যানালের উপর তৈরি করা হয়েছিল ওই সেতু। সেটি এখন কেউ ব্যবহার করত না। বছর পাঁচেক আগে কাছেই একটি বিকল্প সেতু হওয়ায় এটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল।
অভিযোগ উঠেছে, তারপর থেকে স্থানীয় থানা কোনও খোঁজখবর করতে আসেনি। দেখা মেলেনি সেচ দফতরের কোনও পদস্থ কর্তারও। তবে চুরির ঘটনায় এখন নড়েচড়ে বসেছে প্রশাসন। স্থানীয় থানায় চুরির অভিযোগ দায়ের করা হয়েছে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



