সিলেটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সিলেটে বসত ঘর থেকে নাছিমা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৭ জুন) দুপুরে বসত ঘর থেকে দক্ষিণ সুরমার ইকবাল মিয়ার কলোনির একটি ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়। এক সন্তানের জননী নিহত নাছিমা বেগম ওই কলোনীর সুজন মিয়ার স্ত্রী।
সিলেট মেট্রোপলিট পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্যাহ তাহের বলেন, এদিন সকালে দক্ষিণ সুরমার ইকবাল মিয়ার কলোনির একটি ঘরে বসবাস করতেন সুজন ও নাছিমা দম্পতি। তাদের ১৩ বছর বয়েসি এক কিশোরী মেয়ে রয়েছে। সুজন মিয়া কাজের সুবাধে সুনামগঞ্জের তাহিরপুরে থাকেন। নাছিমা বেগম মেয়েকে নিয়ে কলোনীর ভাড়া বাসায় থাকতেন। সকালে মেয়েকে ঘরের বাইরে বের করে দিয়ে নাছিমা বেগম দরজা লাগিয়ে দেন। অনেক্ষণ পর পর্যন্তও ঘরের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে নাছিমার মা প্রতিবেশীদের ডেকে বিষয়টি জানান। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে গলায় ফাঁস দেওয়া অবস্থায় নাছিমা বেগমের মরদেহ উদ্ধার করে। পরে ময়না তদন্ত শেষে মরদেহ নাছিমার ভাইয়ের কাছে হস্তান্তর করা হয়। প্রাথমিক পর্যায়ে নাছিমার আত্মহত্যার কারণ জানা যায়নি। রহস্য উদঘাটনে তদন্ত চলছে বলে জানায় পুলিশ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



