ইউপি নির্বাচনী দ্বন্দ্বে মৌলভীবাজারের কুলাউড়ায় মতিউর রহমান চৌধুরী (৩৯) নামের এক ব্যক্তিকে তুলে নিয়ে গেছে অভিযোগ করেছেন তার স্ত্রী স্কুল শিক্ষিকা সাহিদা পারভিন।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সুলতানপুর গ্রামের বাড়ি থেকে দিনের বেলায় কে বা কারা তাকে তুলে নেওয়া হয়।
সাহিদা পারভিন বলেন, বৃহস্পতিবার বিকেলে তার স্বামী বাড়ির আঙিনায় গোসল করছিলেন। এ সময় বাড়ির প্রধান ফটকে শব্দ হয়। গেইট খোলা মাত্র মুখবাধা অজ্ঞাত ৪/৫ ব্যক্তি মতিউর রহমানকে জোর করে একটি প্রাইভেট কারে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। অনেক খোঁজাখোঁজি করেও তার কোনো সন্ধান মিলেনি।
সাহিদা পারভিন আরও বলেন, গত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় প্রভাবশালী কয়েকজনের সঙ্গে দ্বন্দ্ব চলছিল তার স্বামীর। তাকে উঠিয়ে নেওয়ার পেছনে স্থানীয় ইউপি চেয়ারম্যান (নিখোঁজ মতিউরের আপন ভাই) এম. জিমিউর রহমান চৌধুরী ও আহমদ মাহমুদ্দুজামান ডিপুর হাত থাকতে পারে, ধারণা তার।
এছাড়া তার স্বামীকে উঠিয়ে নেওয়ার সময় স্থানীয় কয়েক জন সঙ্গে ছিল। তাদের তিনি শনাক্ত করতে পেরেছেন। তারা হলেন- সুলতানপুর গ্রামের ছয়ফুদ্দিন জিতুর ছেলে এনাম উদ্দিন (৫২), মৃত রুশন আলীর ছেলে আমিন আলী (৪০) ও তৌফিক খানের ছেলে সাজেল খান (৩৮)।
এ বিষয়ে জানতে পৃথিমপাশা ইউনিয়নের চেয়ারম্যান জিমিউর রহমান চৌধুরীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন কল রিসিভ করেননি।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



