সিলেট নগরীর হাউজিং এস্টেট আর্কেডিয়া শপিং কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে গাড়ীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে আগুন লাগে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে আর্কেডিয়া শপিং কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের তৃতীয় ব্যাজমেন্টে থাকা একটি প্রাইভেট কারের (ঢাকা মেট্রো- ঘ ১৩-৫০১৭) সামনে হঠাৎ আগুন ও ধোঁয়া দেখা যায়। তৎক্ষণাৎ স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের দুটি টিম দ্রুত গিয়ে গাড়ির আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ আগুন অন্যত্র ছড়ায়নি বা কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
গাড়ির মালিক আর্কেডিয়া শপিং কমপ্লেক্সের ৬ তলার বাসিন্দা দেওয়ান আজোয়াদ মজিদ জানান, গাড়িটি পুরাতন। কিছুদিন আগে তিনি সেটি ৫ লক্ষ টাকা দিয়ে একজনের কাছ থেকে কিনেছিলেন।
তবে কীভাবে গাড়িতে আগুন লেগেছে সেটি গাড়ির মালিক বা ফায়ার সার্ভিস- কেউই বলতে পারছে না।
সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তালতলা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. বেলাল হোসেন বলেন, আমরা দুপুর ১২টা ৩২ মিনিটে আগুন লাগার খবর পাই। খবর পেয়েই আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং ১৫-২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। গাড়ি ছাড়া আর কোথাও আগুন ছড়ায়নি। কেউ হতাহতও হয়নি।
তিনি বলেন, তবে কী কারণে আগুন লাগলো সেটি এখনও জানা যায়নি। এটি খানিকটা রহস্যজনক। কারণ- আশপাশে বিদ্যুতের লাইনও ছিলো না। বা গাড়ি অধিক চলার কাছে হিট হয়ে আছে- এমনটিও নয়। তাহলে আগুন লাগলো কীভাবে? বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



