বাঁধে ভাঙন দেখা দেওয়ায় সুনামগঞ্জে পিআইসির সদস্য সচিবকে ধরে পেঠালেন ক্ষুব্ধ কৃষকরা। বুধবার( দুপুরে দিরাই উপজেলার হুরামন্দিরা হাওর উপ-প্রকল্পের ৫৫নং পিআইসি কর্তৃক বাস্তবায়নকৃত বাঁধে এ ঘটনা ঘটে।
বিক্ষুব্ধ কৃষকরা ওই বাঁধের বাস্তবায়ন কমিটির সদস্য সচিব জগদল ইউনিয়নের চান্দপুর গ্রামের মো. আব্দুল্লার ছেলে মো. শামসুল ইসলামকে বেদম মারধরে আহত করেছে। স্থানীয় লোকজন উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে চিকিৎসা দেন।
স্থানীয়রা জানান, গত কদিনের পাহাড়ি ঢলে নদীর পানি অনেকটা বৃদ্ধি পেয়েছে। ৫৫নং পিআইসির করা বাঁধটির বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়। এতে ঝুঁকির মুখে পড়ে কৃষকের বোরো ফসল। বুধবার শামসুল ইসলাম বাঁধ দেখতে গেলে সেখানে উত্তেজিত কৃষকরা তার ওপর হামলা চালায়। বেধরক কিল, ঘুষিতে নাক ফেটে গুরুতর আহত হন তিনি।
স্থানীয় কয়েক কৃষক বলেন, এই বাঁধে প্রায় ১৩ লক্ষ টাকা বরাদ্দ ছিল। অনিয়ম দুর্নীতির আশ্রয় নিয়ে খুবই নিম্নমানের কাজ করা হয়েছে। দুরমুজ করেনি, ঘাস লাগায়নি, স্লোফ ঠিক ছিল না, বালি মাটিতে বাঁধ মেরামত করা হয়েছে। এখন সামান্য পানি আসতেই বাঁধের অবস্থা নাজুক হয়ে ওঠেছে। তারা বলেন, কাজ চলাকালে আমরা বারবার ওদের বলেছি ঠিকঠাক কাজ করতে। তবে রাজনৈতিক নেতাদের আশ্রয়-প্রশ্রয়ে থাকায় তারা কারো কথায় পাত্তা দিতো না।
ইউপি সদস্য রুমন মিয়া চৌধুরী কৃষকের হামলায় পিআইসি সদস্য সচিব শামসুল ইসলাম আহত হবার ঘটনা নিশ্চিত করেছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



