সিলেট নগরের ব্যস্ততম চৌহাট্টা এলাকায় অবস্থিত ৫তলা বাণিজ্যেক ভবন দৌলতপুর স্কয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (৬ এপ্রিল) বেলা পৌনে ২টার দিকে ওই ভবনের ৩য় তলায় আগুনের সূত্রপাত ঘটে। এসময় ভবনে থাকা ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভবনের নীচতলা থেকে ৩য় তলা পর্যন্ত বেশ কয়েকটি ইলেক্টনিক্সের শো-রুম রয়েছে। চতুর্থ ও পঞ্চম তলায় রয়েছে আবাসিক ব্যবস্থা।আগুন লাগার ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা বলেন, বেলা পৌনে ২টার দিকে দৌলতপুর স্কয়ারের ৩য় তলায় আগুন দেখতে পান। ধুয়ার কুন্ডুলি উড়তে দেখে লোকজনও জড়ো হন। তাৎক্ষনিক দমকল বাহিনীকে জানানো হয়। খবর পেয়ে দমকল বাহিনীর ২টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে। এরপর আরও ৪টি ইউনিটসহ মোট ৮টি ইউনিট একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌছেই ৩য় তলায় আগুন লাগা কক্ষগুলোতে গ্লাস ভেঙে দেন, যাতে ধুয়া বেরিয়ে যায়। পরে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য কাজ শুরু করেন। ৮টি ইউনিটের সমন্বয়ে আগুন নেভাতে সক্ষম হন তারা।
এদিকে, ভবনে আগুন লাগার ঘটনায় সিলেট নগরের চৌহাট্টা থেকে আম্বরখানা পর্যন্ত ব্যস্ততম সড়কটিতে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়, যাতে দমকল বাহিনীর কর্মীরা গাড়ি দিয়ে নিরবিচ্ছিন্নভাবে কাজ করতে পারেন।
সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগীয় কার্যালয়েল উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. দুলাল মিয়া বলেন, বেলা ২টা ৫ মিনিটে তারা খবর পেয়ে নগরের তালতলা স্টেশন থেকে ২টি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। এ দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করার সঙ্গে সঙ্গে ক্রমান্বয়ে আরো ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌছে।প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ক্ষয়ক্ষতির নিরুপণ করা এখেনো সম্ভব হয়নি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



