জল্লারপাড়ের ‘জল্লা’হবে সিলেট নগরের সবচেয়ে আকর্ষনীয় প্রাকৃতিক স্থান। নগরের মাঝখানে অবস্থিত বৃহৎ এই জলাশয়কে পরিচ্ছন্ন করে উম্মুক্ত করা হবে, জানিয়েছেন সিলেট সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার (২২ জুন) দুপুরে জলাশয় সংরক্ষনের লক্ষেই সিসিক জল্লা’র পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়।
এসময় মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, জলাশয়টি সংরক্ষনে চারপাশে রিটেইনিং ওয়া্ল এবং ওয়াকওয়ে নির্মাণ করা হবে। ৫ একর আয়তনের এই জলাশয়টি উন্নয়নের কাজ শুরু করা হয়েছে। পরিচ্ছন্নতার পাশাপাশি সিলেট জেলা প্রশাসনের সহযোগিতায় বৃহত্তম এই জলাশয়টি দখলমুক্ত করা হবে। এরই মধ্যে জল্লা’র পশ্চিম পাশে ছাড়ায় রিটেইনিং ওয়াল, ড্রেন ও ওয়াকওয়ে নির্মান করা হয়েছে।
সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী বলেন, প্রকৃতিকে সংরক্ষনের মাধ্যমে সিলেট নগরের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে সিসিক কাজ করছে। জল্লা পরিচ্ছনতা ও উম্মুক্তকরণ প্রকল্পে একদিকে যেমন জলাশয় সংরক্ষন হবে অন্যদিকে নগরবাসির জন্য আরেকটি প্রাকৃতিক বিনোদন কেন্দ্র উপহার পাবেন।
সিসিকের প্রধান প্রকৌশলী মো. নূর আজিজুর রহমান বলেন, জলাশয় সংরক্ষনকে প্রাধান্য দিয়ে জল্লা’র উন্নয়ন পরিকল্পনা করা হচ্ছে। চারদিকে ওয়াকওয়ে নির্মান এবং নাগরিকদের বসার ব্যবস্থা রাখা হবে এই প্রকল্পে। জল্লার আবর্জনা পরিস্কার ও খনন করে এটিকে প্রথমে জলাশয়ে পরিনত করা হবে বলেও জানান তিনি।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সরকারের যুগ্ম সচিব বিধায়ক রায় চৌধুরী, সিসিকের প্রধান প্রকৌশলী মো. নূর আজিজুর রহমান ছাড়াও এসময় উপস্থিত ছিলেন সিসিকের নির্বাহী প্রকৌশলী মো. আলী আকবর, নির্বাহী প্রকৌশলী মো. শামসুল দহক পাঠোয়ারী, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হানিফুর রহমান, মাননীয় মেয়রের সহকারী একান্ত সচিব মো. সোহেল আহমদ, সহকারী প্রকৌশলী তানভীর আমহদ তামিম, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ প্রমুখ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



