সিলেটের গোলাপগঞ্জে নিখোঁজের পরদিন তায়েফ আহমদ (১২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২২ জুন) সকালে বাড়ির পাশের ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত তায়েফ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিমভাগ তেরাগুলির উসমান গণির ছেলে ও স্থানীয় পশ্চিমভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র।
স্থানীয় ইউপি সদস্য মহিদুজ্জামান লাভলু বলেন, সোমবার সকালে বাড়ির পাশে খেলার উদ্দেশ্যে বের হয় তায়েফঅ পরে দীর্ঘ সময় পর বাড়ি না ফেরায় সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, ধারনা করা হচ্ছে সে ডোবার পানিতে ডুবে মারা গেছে। মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



