ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক থেকে পদোন্নতি পেয়ে একই উপজেলায় ইউএইচএফপিও’র দায়িত্ব পালন করছেন এই চিকিৎসক।প্রায় একযুগ থেকে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছেন।
দাপুটের সাথে দায়িত্ব পালন করলেও অভিযোগ রয়েছে নিয়ম বহির্ভূতভাবে হাসপাতালের সরকারি জীপ গাড়ি ব্যবহার করেন নিজের ব্যক্তিগত কাজে। হাসপাতালের প্রধান এই কর্মকর্তার কাছে যেনো নিয়ম নীতির বালাই নেই।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত রোববার (৩ এপ্রিল) থেকে বুধবার (৬ এপ্রিল) পর্যন্ত ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. কামরুজ্জামান সরকারি ছুটি নিয়ে গ্রামের বাড়ি বগুড়ায় অবস্থান করছেন। নিজের এই ব্যক্তিগত ছুটি কাটাতে সঙ্গে নিয়ে গেছেন হাসপাতালের সরকারি জীপ গাড়ি (ঢাকা মেট্রো- ঘ ১৮-৫৫৯৬)।
এ ঘটনার সত্যতা স্বীকার করে হাসপাতালের প্রধান সহকারী মো. আজাদ গনি বলেন, ‘সরকারি কাজে যাতায়াত ব্যতিত কিভাবে ডা. কামরুজ্জামান স্যার নিজের ব্যক্তিগত ছুটি কাটাতে হাসপাতালের গাড়ি নিয়ে গেলেন, তা আমার জানা নেই।
এ ব্যাপারে জানতে ইউএইচএফপিও ডাক্তার কামরুজ্জামানের ব্যক্তিগত সেলফোন নাম্বার (০১৭১১২৪০০৪০) মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল (১১.৩৮) ও সন্ধ্যায় (৭.৫৩) একাধিক কল দিলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
তবে হাসপাতালের ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা ডাক্তার রাশেদ বলেন, ‘সরকারি গাড়িকে কিভাবে কোথায় ব্যবহার করছেন, এসব বিষয়ে খবর রাখার আমার কোন প্রয়োজন নেই।’
এ ব্যাপারে সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত সংবাদ মাধ্যমকে বলেন, ‘সরকারি কাজ ব্যতিত ব্যক্তিগত কাজে সরকারি গাড়ি ব্যবহারের কোন নিয়ম নেই। এ বিষয়টি আজই মাধ্যমে এইমাত্র জানতে পারলাম।’ সিভিল সার্জনের সঙ্গে আলোচনা সাপেক্ষে বিষয়টি জোরালোভাবে দেখা হবে বলে জানান তিনি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



