টিপ কাণ্ডে ফেসবুকে বিতর্কিত পোস্ট দেওয়া আদালত পাড়ায় কর্মরত সিলেট জেলা পুলিশের পরিদর্শক লিয়াকত আলীকে রংপুর রেঞ্জে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (০৫ এপ্রিল) পুলিশ হেড কোয়ার্টারের অতিরিক্ত মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজি) ড. মো. মইনুর রহমান চৌধুরী কর্তৃক জারিকৃত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে ‘পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনস্বার্থে’ বদলি করা হয়েছে বলে উল্লেখ করা হয়। বদলীকৃত কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে ৬ এপ্রিলের মধ্যে ছাড়পত্র গ্রহণ করবেন পুলিশ পরিদর্শক এ কে এম লিয়াকত আলী। অন্যথায় ৭ এপ্রিল হতে তাৎক্ষনিক অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ হয়েছেন বলে গণ্য হবে। এআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-২) শাহজাদা মো. আসাদুজ্জামান প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করে সংশ্লিষ্ট দফতরগুলোতে পাঠিয়েছেন। এমনটি জানায় সিলেট জেলা পুলিশ সূত্র।
ফেসববুকে বিতর্কিত পোস্ট দেওয়ায় সোমবার (০৪ এপ্রিল) লিয়াতক আলীকে ক্লোজ করেন সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন। সেইসঙ্গে স্ট্যাটাসের বিষয়টি তদন্তে তিন সদস্যের কমিটিও গঠন করে দেন তিনি। স্ট্যাপটাসের বিষয়টি পুলিশ সদর দপ্তরকে অবহিত করা হয়।
লিয়াকত আলী সিলেট জেলা পুলিশের আদালত পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। সোমবার তাকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
টিপকাণ্ডে যখন সারা দেশে উত্তেজনার বিরাজ করছে। এমন সময় ওই পুলিশ কর্মকর্তা ফেইসবুক স্ট্যাটাস ঘিরে বিস্ফোরণন্মুখ পরিস্থিতির সৃষ্টি করে।
ফেইসবুকে তিনি পুরুষ কর্তৃক নারীর টিপ পড়ে প্রতিবাদ করা নিয়ে বিরুপ মন্তব্য করেন। নেতিবাচক মন্তব্যের কারণে এরই মধ্যে তাকে রাতেই ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয় জানিয়ে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান বলেন, ফেইসবুক ব্যবহার যদিও কারো ব্যক্তিগত বিষয়। কিন্তু কর্মরত কোনো পুলিশ কর্মকর্তা বা সদস্য নেতিবাচক মন্তব্য করলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার এখতিয়ার পুলিশ প্রশাসনের রয়েছে। যে কারণে কোর্ট পরিদর্শক লিয়াকত আলীকে ক্লোজড করা হয়েছে।
কোর্ট ইন্সপেক্টর লিয়াকত আলী তার ফেসবুক ওয়ালে লিখেন-‘প্রসঙ্গ : টিপ নিয়ে নারীকে হয়রানি। ফালতু ভাবনা : (18+) টিপ নিয়ে নারীকে হয়রানি করার প্রতিবাদে অনেক পুরুষ নিজেরাই কপালে টিপ লাগাইয়া প্রতিবাদ জানাচ্ছে। কিন্তু আমি ভবিষ্যৎ ভাবনায় শংকিত।বিভিন্ন শহরে অনেক নারীরা যেসব খোলামেলা পোশাক পরে চলাফেরা করেন তার মধ্যে অনেকেরই ব্রায়ের ওপর দিকে প্রায় অর্ধেক আনকভার থাকে।পাতলা কাপড়ের কারণে বাকি অর্ধেকও দৃশ্যমান থাকে। এখন যদি কোনো পুরুষ এইভাবে ব্রা পরার কারণে কোনো নারীকে হয়রানি করে তবে কি তখনও আজকে কপালে টিপ লাগানো প্রতিবাদকারী পুরুষগণ একইভাবে ব্রা পড়ে প্রতিবাদ করবেন?’
এ নিয়ে সিলেট জুড়ে উত্তেজনার সৃষ্টি হয়। বিভিন্ন মহল তার আপত্তিকর এমন মন্তব্যের বিষোধগার করেছেন। পুলিশ কর্মকর্তা লিয়াকত আলীর ফেইসবুক স্ট্যাটাস ভাইরাল হলে সমালোচনা ঝড়ে বিদ্ধ হন। অবস্থা বেগতিক দেখে ওই পুলিশ কর্মকর্তা নিজের ফেইসবুক ওয়াল থেকে মন্তব্যটি মুছে দেন।
এ বিষয়ে কোর্ট ইন্সপেক্টর লিয়াকত আলী বলেন, ‘আমি নারী বিদ্বেষী নই। কথা বলেছি পুরুষের টিপ পরে প্রতিবাদ করা নিয়ে। তার মতে, পুরুষরা কেনো টিপ পরে প্রতিবাদ করবে? প্রয়োজনে তারা মানববন্ধন করবে। মূলত; এ বিষয়টি ছিল আমার লেখার মুখ্য উদ্দেশ্য।’তবে পোস্ট ডিলিট করার বিষয়ে তিনি বলেন, ফেসবুক পেইজটি আমার ব্যক্তিগত। যখন ভাল লেগেছে পোস্ট দিয়েছি। আবার ভাল লাগেনি তাই ডিলিট দিয়েছি।
তবে পুরুষের টিপ পরা নিয়ে প্রতিবাদের বিরুদ্ধে গিয়ে একজন কর্মকর্তা কর্তৃক এ ধরণের বিরুপ মন্তব্য পুরো পুলিশ বিভাগকে কলুষিত করেছে মনে করেন অন্যান্য কর্মকর্তারা। যে কারণে ওই কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



