সিলেট নগরীর পূর্ব দরগাহ গেইটে ভয়াবহ আগুন লেগে একটি দোকান ভষ্মিভূত হয়েছে। মঙ্গলবার (৫ এপ্রিল) ভাের ৫টার দিকে নগরীর পূর্ব দরগাহ গেইটস্থ বেবি গার্ডেন নামক দোকানে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। কর্তৃপক্ষের দাবি অগ্নিকান্ডে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।
জানা গেছে, নগরীর পূর্ব দরগাহ গেইটস্থ বেবি গার্ডেনের মালিক দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সদস্য রুবেল আহমদ। মঙ্গলবার ভাের রাতে আকস্মিকভাবে তার দোকানে আগুন লাগে। আগুন দেখে আশপাশের লােকজন ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভানাের আগেই দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। সিলেট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার বেলাল হােসেন, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। বেলাল হােসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ তিনি জানেন না।
বেবি গার্ডেনের ম্যানেজার জানান, অগ্নিকান্ডে দোকানে থাকা ইউকে, ইউএসসহ বিভিন্ন দেশের পণ্য ছিলাে। আগুনে পুড়ে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে। কিছুদিন আগে নতুন আরও পণ্য আনা হয়েছিল সেগুলােও পুড়ে গেছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



