সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটে বজ্রপাতে মর্জিনা বেগম নামে ৫ সন্তানের জননী এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন মর্জিনার স্বামী আলিম উদ্দিন, দেবর ইলিয়াস উদ্দিন ও তাদের পাশ্ববর্তী জৈন্তাপুর ফরফরা গ্রামের আলাউদ্দিনের স্ত্রী রাহিমা বেগম।
সোমবার (০৪ এপ্রিল) দুপুরে উপজেলার পূর্ব আলীর গাঁও ইউনিয়নের নয়ামাটি গ্রামে বাড়ির পাশে খাইয়া নদীর তীরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে ওই গ্রামের মো. আলীম উদ্দিন পরিবারের সদস্যদের নিয়ে বাড়ির পাশে খাইয়া নদীর তীরে মরিচ তুলতে যান। এমন সময় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টি শুরু হয়। বজ্রপাতে আলিম উদ্দিন, তার স্ত্রী মর্জিনা ও ছোট ভাই ইলিয়াস এবং পাশ্ববর্তী জৈন্তাপুর উপজেলার ফরফরা গ্রামের আলাউদ্দিনের স্ত্রী রাহিমা বেগম গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে স্থানীয়রা ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মর্জিনা বেগম মারা যান। মর্জিনা বেগম ৫ কন্যা সন্তানের জননী। এছাড়া আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে রাহিমার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি-তদন্ত) ওমর ফারুক বলেন, বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত মর্জিনার স্বামী, দেবর ও অপর এক নারী আহত হয়েছেন। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।
তিনি বলেন, হতাহতরা দুপুরে মাঠে কাজ করতে গেলে হঠাৎ ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টি শুরু হয়। এতে বজ্রপাতে মর্জিনা মারা যান।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



