শ্রীমঙ্গলে লেবুর আড়ত ও বিভিন্ন কৃষি বিতানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার। অভিযানে কৃষি পণ্য, কাচাঁমালের আড়ত, ফার্মেসী ও ফিডের দোকানসহ ৪টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৪ এপ্রিল) সকাল থেকে শ্রীমঙ্গলে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন। এতে সার্বিক সহায়তা প্রদান করে র্যাব-৯।
এ সময় অতিরিক্ত দামে লেবু বিক্রি করা, ক্রয় ও বিক্রয় ভাউচার সংগ্রহ না করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রি করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে নতুনবাজারে অবস্থিত মেসার্স আফরোজা বাণিজ্যালয়কে ১০ হাজার টাকা, পান্না লাল কৃষি বিতানকে ৪ হাজার টাকা, মাসুম খান ফিড ষ্টোরকে ২ হাজার টাকা, সুমা ফার্মেসিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের এক পর্যায়ে লেবু ও তরমুজের পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় করেন আল আমিন। এসময় তিনি ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা করার জন্য অনুরোধ জানান।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



