সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হামলা, ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি যুবলীগ নেতা ইউপি সদস্য শহীদুল ইসলাম স্বাধীনের জামিন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২১ জুন) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ওয়াহিদুজ্জামান শিকদার এ জামিন প্রদান দেন। জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শামসুন্নাহার বেগম।
গত ১৭ মার্চ বুধবার শাল্লার নোয়াগাঁও গ্রামের এক হিন্দু যুবকের ফেসবুকে পোস্টকে কেন্দ্র করে নোয়াগাঁও সংখ্যালঘু গ্রামে হামলা ও ভাংচুর চালানো হয়।
এ ঘটনায় ১৮ মার্চ সন্ধ্যায় থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়। নোয়াগাঁও গ্রামবাসীর পক্ষে একটি মামলা দায়ের করেন গ্রামের বাসিন্দা হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল।
এই মামলায় ৫০ নাম উল্লেখ ও ১৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। অন্য মামলাটি করেন থানার এসআই আব্দুল করিম। পুলিশের মামলায় আসামি অজ্ঞাত করা হয় মামলায় প্রধান আসামি করা হয়েছে দিরাই উপজেলার তাড়ল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নাচনী গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম স্বাধীন মিয়াকে। তিনি ওই ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সভাপতি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



