নেপালে অবস্থান করছেন ছোটপর্দার প্রিয়মুখ শবনম ফারিয়া। তার ফেসবুক বলছে, ২ এপ্রিল নেপালে উড়াল দিয়েছেন এ অভিনেত্রী। যাওয়ার আগে করেছেন স্মৃতিচারণ।
বাবাকে নিয়ে স্মৃতিচারণ করেছেন শবনম ফারিয়া। লিখেছেন, আমি জীবনের প্রথম নেপাল গেলাম, তৌসিফের ব্যাচেলর ট্রিপে। ঢাকায় আসার আগের রাতে বাবা বলল, ‘তুমি ঘুরতে গেছো, টেনশন করবা তাই বলি নাই, তোমার মার আর আমার শরীরটা ভালো না, দুজনেরই চিকুনগুনিয়া, এয়ারপোর্টৈ খালি ড্রাইভার পাঠালে রাগ করবে? বললাম, না!
তিনি আরও লেখেন, আমি আসার পর দরজাটা বাবাই খুলে দিল! আমার নতুন দেশ ঘুরে আসার কত গল্প, এত শরীর খারাপ নিয়েও মনোযোগ দিয়ে সব শুনল! হাসল, নানান প্রশ্নও করল। তার পরদিনের পরদিন বাবা হাসপাতালে ভর্তি হলো, আর ফিরলই না কোনোদিন।
আবেগঘন স্ট্যাটাসে শেষে ফারিয়া লেখেন, ঠিক এমন ভোর পাঁচটায়, আমি দেখলাম, ‘বাবা নাই’। অদ্ভুত ভাবে, আমার বাবা নাই, এখনো বিশ্বাস হয় না।
শনিবার (২ এপ্রিল) বিকেল ৪টা ৭ মিনিটে নিজের ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন ফারিয়া। কোনো এক জানালা দিয়ে উঁকি মারতে দেখা গেছে তাকে। ক্যাপশনে লেখা, ‘থামেল। অনেক বছর পর।
এসএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



