নারী বিশ্বকাপের ফাইনালে ১৭০ রানের এক বিস্ফোরক ইনিংস খেলেন অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি। রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্টকে পেছনে ফেলে বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক এখন হিলি।
অ্যালিসা হিলি অস্ট্রেলিয়া পুরুষ দলের পেসার মিচেল স্টার্কের স্ত্রী। স্ত্রী হিলির ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে গ্যলারিতে দাঁড়িয়ে হাততালি দিয়ে অভিবাদন জানিয়েছেন স্টার্ক।
এর আগে নারী বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০৭ বলে ১২৯ রানের ইনিংসে খেলে দলকে জিতিয়েছিলেন বড় ব্যবধানে। ফাইনালে এবার শুরুটা করলেন সেমিফাইনালে যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই। রাচেল হেইনসের সঙ্গে জুটি বেঁধে ইংলিশ বোলারদের নিয়ে ছেলে খেলা করেছেন হিলি। হিলির ১৭০ রানের ইনিংসে ছিল ২৬টি চারের মার।
হিলির ১৭০ রানের সুবাদে আগে ব্যাটিং করে ইংল্যান্ডকে জয়ের জন্য ৩৫৭ রানের টার্গেট দেয় অস্ট্রেলিয়া। রান পাহাড় তাড়া করতে নেমে চাপে রয়েছে ইংলিশ ব্যাটাররা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ৮৯ রান, এখনও প্রয়োজন ৩৪ ওভারে ২৬৭ রান।
প্রথম সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ১৫৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট কাটে অজিরা। আর আরেক সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ১৩৭ রানের বড় ব্যবধানে হারিয়ে অষ্টম বারের মতো নারী বিশ্বকাপের ফাইনালে পা রাখে ইংলিশ নারীরা।
SA
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



