হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের সংঘর্ষে এক র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্য নিহত হয়েছেন।
শনিবার (২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শায়েস্তাগঞ্জ চৌধুরী পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন র্যাব’র আরেক সদস্য। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত র্যাব সদস্য মাহমুদ হাসান (৩০)। আর আহত হয়েছেন সাখাওয়াত হোসেন (২৭)। তারা দু’জনেই র্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পে কর্মরত।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহমেদে এ তথ্য নিশ্চিত করে বলেন, শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ পয়েন্ট থেকে ঢাকা অভিমুখে যাচ্ছিলেন র্যাব সদস্যরা। এ সময় শায়েস্তাগঞ্জ চৌধুরী পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান।সেখানে চিকিৎসক মাহমুদ হাসানকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় সাখাওয়াত হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



