সিলেটে রাতের ডাকাতি করতে গিয়ে মারা গেলেন বাচ্চু মিয়া (৩১) নামে এক ব্যক্তি।পুলিশ বলছে দাগি অপরাধী বাচ্চু মিয়ার নামে ডাকাতি মামলা রয়েছে। ওই মামলায় কারাগার থেকে বেরিয়ে দস্যুতা করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়।
শনিবার (০২ এপ্রিল) সকালে দক্ষিণ সুরমা উপজেলার পুরাত তেতলী ধরাধর এলাকার একটি বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বাচ্চু মিয়া মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ডেঙ্গা্রবন গ্রামের ছুরত আলী ও রেনু বেগম দম্পতির ছেলে। বাচ্চু দক্ষিণ সুরমার খোজারখলাস্থ এরশাদ মিয়ার কলোনীতে ভাড়া থাকতেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার (০১ এপ্রিল) গভীর রাতে ধরাধরপুর এলাকার একটি বাড়িতে ডাকাতির চেষ্টা হয়। বাচ্চু মিয়াসহ সঙ্গীয়রা ঘরের বাইরের তালা ভেঙে ফেললেও ভেতর দিয়ে তালাবদ্ধ থাকায় ঘরে প্রবেশ করতে পারেনি।
এমন সময় পাশের বাড়িতে ডাকাতি করতে গেলে কুকুর হাউমাউ শুরু করলে বাড়ির লোকজন জেগে ওঠেন। তারা শুনতে পান গোয়াল ঘরের পাশে কে যেনো জোরে জোরে শ্বাস-প্রশ্বাস নিচ্ছে। ঘরের লোকজনের ফোনে আশপাশের লোকজনও ছুটে এসে দেখতে পান, কাদামাটি গায়ে লেগে থাকা জনৈক ব্যক্তি মৃত্যু শয্যায় রয়েছেন।
তাৎক্ষনিক তারা স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যকে খবর দেন। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ আসার আগেই লোকটি মারা যায়। পরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম তালুকদার মারা যাওয়া লোকটির পরিচয় নিশ্চিত করে বলেন, বাচ্চু মিয়ার বিরুদ্ধে মোগলাবাজার থানায় ডাকাতি মামলা রয়েছে। ওই মামলায় ৪ বছর আগে তাকে লুন্ঠিত মালামাল গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ। চার মাস আগে ছাড়া পেয়ে সে আবারো চক্রের সঙ্গে যুক্ত হয়। তবে ডাকাতি নয়, সে চুরি করতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। সুরতহালে তার দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যা্য়নি।
তিনি বলেন, বাচ্চু মিয়া কারাগারে থাকাকালে আরো ২ বার হৃদরোগে আক্রান্ত হয়। সম্প্রতি প্রায় ৪ মাস আগে কারাগার থেকে বেরিয়ে এসে পেশাদার চক্রের সঙ্গে যুক্ত হয়ে চুরি করতে যায়। সে সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় চুরির অচেষ্টা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



