মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমিক ও তার অন্তঃসত্ত্বা প্রেমিকা একসঙ্গে বিষপানে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
শনিবার ঐ উপজেলার সীমান্তবর্তী মাধবপুর ইউনিয়নের দলই চা বাগানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঐ চা বাগানের লছমী লাইনের হারো সাওতালের ছেলে চা শ্রমিক বিপুল সাওতাল, একই বাগানের নতুন লাইনের কৃষ্ণ মাদ্রাজীর মেয়ে গীতা মাদ্রাজী।
জানা গেছে, বছরখানেক আগে বিপুলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে গীতা মাদ্রাজীর। যা গড়ায় শারীরিক সম্পর্কে। এক পর্যায়ে গীতা অন্তস্বত্তা হয়ে পড়েন। পরে বিপুল তাকে নিজ বাড়িতে নিয়ে আসেন। এ নিয়ে পরিবারের সঙ্গে ঝগড়া হয় বিপুলের। শনিবার সকালে ঝগড়ার এক পর্যায়ে অভিমান করে আত্মহত্যার সিদ্ধান্ত নেন ঐ প্রেমিক যুগল। পরে সবার অজান্তে বিষপান করেন তারা।
পরিবারের লোকজন টের পেয়ে তাদের উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে দুপুরে গীতা মাদ্রাজীর মৃত্যু হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বিপুল সাওতালের মৃত্যু হয়।
দলই চা বাগান পঞ্চায়েত সম্পাদক সেতু রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কমলগঞ্জ থানার এএসআই ইশতিয়াক আহমদ জানান, মৌলভীবাজার সদর হাসপাতালে দুজনেরই ময়নাতদন্ত হবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হবে। লাশ দুটি নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



