নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মৃত্যুর দুই মাস পর জাহানারা নামে এক গৃহবধূর লাশ কবর থেকে তোলা হয়েছে। জাহানারা উপজেলার কাদিরপুর ইউপির ঘাটলা গ্রামের বাসিন্দা ছিলেন।
শনিবার দুপুরের দিকে আদালতের নির্দেশে পুনরায় ময়নাতদন্তের জন্য উপজেলার কাদিরপুর ইউপির ঘাটলা গ্রামের বলি মিয়া মেম্বারের পারিবারিক কবরস্থান থেকে লাশটি তোলা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হোসেন ও জেলা ডিবি পুলিশের একজন কর্মকর্তা।
জানা যায়, গত ২ ফেব্রুয়ারি জাহানারাকে তার স্বামী হারুন পরিকল্পিতভাবে হত্যা করে বলে অভিযোগ এনে নিহতের ভাই তাজুল ইসলাম বাদী হয়ে স্বামী মো. হারুনকে প্রধান আসামি করে ৪ জনের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। বর্তমানে এ মামলায় নিহতের স্বামী হারুন কারাগারে রয়েছেন। ওই মামলায় মৃত্যুর দুই মাস পর লাশ তোলে পুনরায় ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. সফিকুল ইসলাম লাশ তোলার বিষয়টি নিশ্চিত করেন। এ মামলার তদন্ত করছে জেলা ডিবি পুলিশ। আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতে কবর থেকে লাশ তোলা হয়।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



