জাপানের এক রেস্তরাঁয় এক গ্রাহকের পাতে পরিবেশন করা হলো মাছের একটি পদ। গ্লাস নুডলস্, বাহারি শাক-সব্জি এবং লেবুর টুকরোর সঙ্গে এই পদটি পরিবেশন করা হয়। তবে চপস্টিক দিয়ে খাওয়া শুরু করতেই ঘটে গেল এক অভাবনীয় ঘটনা। চপস্টিক ছোঁয়াতেই পরিবেশন করা মাছটি মুখ হাঁ করে উঠল। জাপানে কাঁচা মাছ খাওয়ার চল রয়েছে বটে, কিন্তু তাই বলে জ্যান্ত মাছ! অবাক করা এ ভিডিও ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে।
@তাকাহিরো৪৬০১ নামের এক নেটিজেন ইনস্টাগ্রামে এই ভিডিওটি আপলোড করেছেন। ভাইরাল হওয়া এই ভিডিওটি প্রায় ৭৮ লাখ মানুষ দেখেছেন।
ভিডিওতে দেখা যাচ্ছে, চপস্টিকটি মাছের মুখের সামনে যেতেই মাছটি মুখ হাঁ করে চপস্টিকটি কামড়ে ধরে। গোটা মাছটি কাঁচা অবস্থাতেই ছিল। ভিডিওটি দেখার পর হাজার হাজার মানুষ তাদের মতামত জানান।
একজন মন্তব্য করেন, এই ধরনের উদ্ভট খাবার আমরা কেনই বা খেতে যাব?
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



