সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের চান্দপুর গ্রামে হাওরে ডুবা থেকে তিন শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার বালিবিল হাওরের পাশের ডুবা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশুরা হল- চান্দুপুর গ্রামের দিপু দাসের ছেলে প্রমিত দাস (৫), প্রদীপ দাসের ছেলে রক্তিম দাস (৬) এবং দিপক দাসের মেয়ে বৃন্দা রানী দাস (৭)। নিহত তিন শিশু প্রতিবেশী ও নিকটাত্মীয়।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকাল সাড়ে ১১টা থেকে তিন শিশু নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে তারা খুঁজাখুঁজি করেন। সকাল থেকে দুপুর গড়িয়ে গেলেও তাদের খোঁজ মিলেনি।
এক পর্যায়ে তাদের গ্রামের নিকটবর্তী বালিবিল হাওরের একটি ডুবায় তাদের মরদেহ পাওয়া যায়।
ধারণা করা হচ্ছে, খেলাধুলা করতে গিয়ে তারা ডুবায় পড়ে যায়। প্রথমে হয়তোবা একজন পড়ে যায়, তাকে উদ্ধার করতে গিয়ে অপর দু’জনই ডুবার গর্তে আটকে গিয়ে তাদের মৃত্যু হয়েছে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে তিন শিশু মারা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তিনি বলেন, প্রাথমিক ভাবে তদন্ত করে দেখা হচ্ছে শিশুগুলো কিভাবে বিলের ডুবাতে পড়লও। শত্রুতা বলত তাদের হত্যা করা হয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



