শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন কিন পরিচালিত সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাঠশালা কিন স্কুলের ১৮ তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
শুক্রবার (১ এপ্রিল) দুপুর ৩ টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে কেক কেটে বর্ষপূর্তি অনুষ্ঠান শুরু করা হয়।
অনুষ্ঠানে কিনের সামাজিক সচেতনতা ও প্রচার সম্পাদক ইসরাত জাহান রিফা, কিন স্কুলের শিক্ষার্থী শিমা ও আয়েশার সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজী বিভাগের অধ্যাপক ড. হিমাদ্রি শেখর রায় এবং বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ফারজানা সিদ্দীকা।
এছাড়াও অনুষ্ঠানে কিনের সভাপতি ইফরাতুল হাসান রাহিম, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি রেজয়ান রিজভী ও নেপোলিয়ন তালুকদার , যুগ্ন সম্পাদক এরোভিন বল নাইম, সাংগঠনিক সম্পাদক মাহবুবা মোস্তফা সৌরভী, শিক্ষা বিষয়ক সম্পাদক আদিবা মালিহাসহ কিনের সদস্যরা উপস্থিত ছিলেন।
দুই সেশনের এ অনুষ্ঠানে ১ম পর্বে কিন নিয়ে বক্তব্য প্রদান, জাতীয় সংগীত পরিবেশন, কিন স্কুল নিয়ে ক্ষুদে শিক্ষার্থীদের চিত্রাঙ্কনে বিজয়ীদের পুরষ্কার প্রদান এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়।
পরবর্তী পর্বে কিন স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের পরিবেশনায় বিভিন্ন ক্যাটাগরিতে দলীয় নৃত্য , দ্বৈত নৃত্য, ফ্যাশন শো, কবিতা আবৃত্তি , সংগীত ও ম্যাশাপ গান পরিবেশিত হয়।
উল্লেখ, “চেনা হোক প্রতি মুখ শিক্ষার আয়নায়” এই মূলমন্ত্রকঅন্তরে ধারণ করে ২০০৪ সালে শাবিপ্রবির অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন কিনের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় কিন স্কুল।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



