সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার (১ এপ্রিল) দুপুর ১টা ৫০ মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে হাসান আরিফ চিকিৎসাধীন ছিলেন। কিডনিজনিত সমস্যার কারণে তার শরীরে ইনফেকশনের মাত্রা বেড়ে যায়।
গত বছরের ডিসেম্বরের শুরুতে তার করোনা শনাক্ত হয়। গত চার মাস ধরে তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়।
আবৃত্তিশিল্পী হাসান আরিফ বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নেতৃত্বে ছিলেন। মধ্য আশির দশক থেকে নিজে আবৃত্তি করছেন এবং সাংগঠনিক আবৃত্তিচর্চা ও প্রশিক্ষণে অসামান্য ভূমিকা পালন করেছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



