বৃহস্পতিবার (৩১ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে দুইজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে পুলিশ।
নিহতরা হলেন, মানিকগঞ্জ জেলা সদরের বাসিন্দা আনোয়ার মোল্লার ছেলে জুবায়ের আল হাসান জামি (২৩) ও একই এলাকার রাইজ উদ্দিনের ছেলে রাজিব আহমেদ (২৫)।
পুলিশ ও প্রত্যক্ষ্যদর্শী সূত্র জানায়, সিলেটগামী মোটরসাইকেলটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী রাজিব ও জামি আহত হন। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল কলেজে প্রেরণ করেন। সেখানে নিয়ে যাওয়ার পথে রাতে ভৈরবে পৌঁছানোর পর রাজিব ও পথে নরসিংদী এলাকায় মারা যান জামি।
নিহত জামির চাচা আওলাদ মোল্লা বলেন, মোটরসাইকেলযোগে সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরতে বেরিয়েছিলো দু’জন। পথিমধ্যে দুর্ঘটনাকবলিত হয়ে মারা যান।জামি সেখানকার একটি কলেজে মাস্টার্স অধ্যয়নরত ও রাজিব ব্যবসায়ী। মৃত্যুর খবরে দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



