শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইংরেজি ভাষা ও সাহিত্য চর্চা বিষয়ক সংগঠন ‘শাহজালাল ইউনিভার্সিটি স্পিকার্স ক্লাব’ এর ১৬তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসাবে সমাজবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী আমানুর রহমান আমান ও সাধারণ সম্পাদক হিসাবে সমুদ্রবিজ্ঞান বিভাগের একই সেশনের শিক্ষার্থী ওমর মেহরাব মনোনীত হয়েছেন।
বৃহস্পতিবার (৩১ মার্চ) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-সি’র ২১৪ নম্বর কক্ষে আয়োজিত সংগঠনের ‘ইনস্টল্যাশন’ অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ফায়েজ মোহাম্মদ, মো. রিফাত হোসেন ও জান্নাতুল সাদিয়া ইসলাম ইভা; সহ-সাধারণ সম্পাদক সামিউল আলম, নাদিয়া হোসেন নুসরাত ও তুহিন উর রহমান; সাংগঠনিক সম্পাদক তীর্থ চন্দ্র দাস, কোষাধ্যক্ষ মো. সোহানুল আলম সিদ্দিকী সোহাগ; প্রচার সম্পাদক নাঈম ফারহান; তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. শামীম শাহারিয়া; যোগাযোগ বিষয়ক সম্পাদক মো. সানাউল্লাহ সানু; অফিস সম্পাদক ইসরাত জাহান স্পৃহা; প্রকাশনা সম্পাদক আবু নাঈম; সাংস্কৃতিক সম্পাদক তানজিম বিনতে হাসান জেরিন; সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রাহাতুন নেসা প্রীতি ও ক্রীড়া সম্পাদক মিনহাজ চৌধুরী।
এছাড়া কমিটিতে সিনিয়র কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন- নাজনীন সুলতানা, ইকরামুল হক ইবান, রাবিয়া রশিদ প্রাপ্তি ও আফসানা হক নুসরাত, সিনিয়র কো-অর্ডিনেটিং সদস্য সানাউল্লাহ রাফি, মো. সাবিত আহমেদ রিজভী ও সুমাইয়া আহমেদ।
কমিটি ঘোষণাকালে সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. আলমগীর তৈমুর, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম হিমেল, সভাপতি সৈয়দা মারজানা রাজ্জাকসহ বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



