সিলেট নগরের বন্দরবাজার থেকে মো. মুনাই মিয়া (২৮) নামে ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেফতারকৃত মো. মুনাই মিয়া নগরের আম্বরখানা এলাকার বাসিন্দা মো. আতিক মিয়ার ছেলে।
মঙ্গলবার (২৯ মার্চ) নগরীর বন্দরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব সূত্র জানায়, গত ২৬ জানুয়ারি সিলেটে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। এসময় র্যাবের অভিযানে রোজেল মিয়া নামে এক ডাকাত গ্রেফতার হয়।
মুনাই মিয়া ওই দলের সক্রিয় সদস্য। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সিলেট নগরের বন্দরবাজার থেকে ডাকাত মুনাই মিয়াকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



