সিলেট জেলা বিএনপির সম্মেলনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গেলেন আবুল কাহের চৌধুরী শামীম। কাউন্সিলে আব্দুল কাইয়ুম চৌধুরীর কাছে ১৯৩ ভোটে হেরে যান তিনি। বিজয়ী আব্দুল কাইয়ুম চৌধুরী ৮৬৮ ভোট এবং আবুল কাহের শামীম ৬৭৫ ভোট পান।
কাউন্সিলরদের ভোটে হেরে গিয়ে অনেকটা নিভৃত শামীম। বাইরে বের হওয়া থেকে বিরত থাকছেন।
এ অবস্থায় মঙ্গলবার (৩০ মার্চ) তাকে দেখতে যান জেলার শীর্ষ ৩ পদের বিজয়ী নেতারা।
কাউন্সিলে সভাপতি হওয়া আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মো. শামিম আহমদ ফুলের তোড়া ও মিষ্টি নিয়ে বাসায় যান।
এসময় তারা আবুল কাহের চৌধুরী শামীমের হাতে ফুল দিয়ে আগামীর পথচলায় মিলেমিশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।নবনির্বাচিতরা ভবিষ্যতে দলীয় কর্মসূচি বাস্তবায়নে তার সহযোগিতা কামনা করেন। শামীমও নবনির্বাচিতদের শুভেচ্ছা জানিয়ে সহযোগিতা করার আশ্বাস দেন।
মঙ্গলবার (২৯ মার্চ) সিলেট রেজিস্টারী মাঠে সিলেট জেলা বিএনপির সম্মেলন পরবর্তী কাউন্সিল সম্পন্ন হয়। দলের মহাসচিবের উপস্থিতিতে অনুষ্ঠিত কাউন্সিলে সভাপতি পদে পরাজিত হন আবুল কাহের চৌধুরী শামীম। ভোটে তাকে ডিঙিয়ে সভাপতি নির্বাচিত হন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক নির্বাচিত হন সাবেক ছাত্রদল সভাপতি অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. শামিম আহমদ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



