মধ্য মেক্সিকোতে বন্দুকধারীর হামলায় অন্তত ১৯ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
রোববার সন্ধ্যায় মিচোয়াকান রাজ্যের লাস টিনাজাস শহরে একটি সমাবেশকে লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে কী কারণে এ হামলা হয়েছে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তা জানতে পারেনি।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বন্দুকধারীরা একটি মোরগ লড়াইয়ের আসরে প্রবেশ করে এবং উপস্থিতিদের দিকে গুলি চালায়।
রাষ্ট্রীয় অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ‘ গুলিবিদ্ধ অবস্থায় ১৯টি মৃতদেহ পাওয়া গেছে।
দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে ১৬ জন পুরুষ ও তিনজন নারী রয়েছে।হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে বিভিন্ন গাড়িতে করে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
উল্লেখ্য, মিচোয়াকান এবং প্রতিবেশী রাজ্য গুয়ানাজুয়াতোর মধ্যে বছরের পর বছর সহিংসতা চলছে। এই বছরের মার্চের শুরুতে, মিচোয়াকানের আগুইলিলা শহরের মেয়র সিজার ভ্যালেন্সিয়া সিটি হলের গাড়িতে গাড়ি চালানোর সময় গুলিবিদ্ধ হন। ওইসব এলাকায় প্রায়ই এ ধরনের হামলা চলে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



