সিলেট জেলা বিএনপির বহুল প্রত্যাশিত কাউন্সিলের ভোটগ্রহণ শেষে নির্বাচিত হয়েছেন শীর্ষ ৩ নেতা। মঙ্গলবার (২৯ মার্চ) দুপুর দেড়টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। গণনা শেষে সন্ধ্যা ৬টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার আব্দুল গফফার অ্যাডভোকেট জানান, কাউন্সিলে ৮৬৮ ভোট পেয়ে সভাপতি পদে আব্দুল কাইয়ুম চৌধুরী, ৭৯৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী ও ৬২৩ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে মো. শামিম আহমদ বিজয়ী হয়েছেন।
এছাড়া কাউন্সিলে প্রতিদ্বন্দ্বিতাকারীদের মধ্যে সভাপতি পদে আবুল কাহের চৌধুরী (শামীম) পান ৬৭৫ ভোট। সাধারণ সম্পাদক পদে আ. ফ. ম কামাল ৭২, আলী আহমদ ৫৭৩ ও মো. আব্দুল মান্নান ৮১ ভোট পান। আর সাংগঠনিক সম্পাদক পদে অ্যাডভোকেট এম মুজিবুর রহমান মুজিব ৪৬৪ ও লোকমান আহমদ ৪৩৯ ভোট পেয়েছেন।
কাউন্সিলে মোট ভোটার বা কাউন্সিলর ছিলেন ১৮১৮ জন। এর মধ্যে ভোট পড়েছে ১৭২৬টি।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



