রক্তদাতার খোঁজে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নোত্থান’ আয়োজন করছে ‘Swapnotthan Blood Donors Hunt-2022’ । রক্তদানে মানুষকে আগ্রহী করার উদ্দেশ্যে এবং রক্তদান বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবারও এই আয়োজন করে সংগঠনটি।
মঙ্গলবার ( ২৯ মার্চ) বিকালে বিষয়টি জানান সংগঠনটির প্রচার সম্পাদক আবু রায়হান।
তিনি জানান, অর্জুনতলায় স্থাপিত বুথে গত ২৭-০৩-২২ তারিখ থেকে ৩১-০৩-২২ তারিখ পর্যন্ত আগ্রহী রক্তদাতাদের নাম সংগ্রহ করা হবে। এছাড়া অনলাইনেও রেজিস্ট্রেশনের মাধ্যমে রক্তদাতা সংগ্রহ করা হচ্ছে।
স্বপ্নোত্থানের প্রধান সমন্বয়ক শায়লা হোসেন জানান, ‘শিক্ষাদান ও চ্যারিটির পাশাপাশি স্বপ্নোত্থান রক্তদান নিয়েও নিয়মিত কাজ করে আসছে। নিয়মিত রক্তদান করলে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে যায়। রক্তদান সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি ও নতুন রক্তদাতা সংগ্রহের জন্য আমাদের এবারের এই আয়োজন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



