বাহুবলীর পর সম্প্রতি ভারতীয় সিনেমার মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে নির্মাতা এস এস রাজমৌলির ‘আরআরআর’।
হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় নির্মিত বিগ বাজেটের এই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল গত ৭ জানুয়ারি। কিন্তু ভারতজুড়ে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সিনেমাটির মুক্তি স্থগিত করা হয়। পরে গত ২৫ মার্চ শুক্রবার সিনেমাটি মুক্তি পেয়েছে প্রায় আট হাজার সিনেমা হলে।
মুক্তির আগে থেকেই সিনেমাটি নিয়ে ব্যাপক আলোচনা ছিল। এবার মুক্তির পর হলের টিকেট খুঁজে পাচ্ছেন না দর্শক। আর পেলেও তা চড়া দামে কিনতে হচ্ছে। এমন যখন অবস্থা, ঠিক তখনই ভারতীয় গণমাধ্যমে প্রকাশ পেল সিনেমাটির ৩ দিনের আয়। সিনেমাটি সারাবিশ্ব থেকে প্রায় ৫০০ কোটি রুপির বেশি আয় করেছে। খবরটি নিশ্চিত করেছেন বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শ।
প্রসঙ্গত, কমারাস ভীমা ও আলুরি সীতারামা রাজু নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে ‘ট্রিপল আর’ সিনেমার গল্প। এটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন রাম চরণ ও জুনিয়র এনটিআর। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন অজয় দেবগন। এ ছাড়া রে স্টেভেনসন, অলিভিয়া মরিস, অ্যালিসন ডুডির মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকাদেরও দেখা যাবে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



