শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম নাট্যসংগঠন দিক থিয়েটারের উদ্যোগে আগামীকাল মঙ্গলবার (২৯ মার্চ) মঞ্চনাটক ‘আভাস’র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সংগঠনটির সভাপতি আব্দুল বাছিত সাদাফ এ তথ্য নিশ্চিত করেন।
মতবিনিময়কালে আব্দুল বাছিত সাদাফ বলেন, মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হবে। আব্দুল বাছিত সাদাফের নির্দেশনা ও মোতাহের হোসেনের রচনাকৃত এই নাটকে অভিনয় করবেন দিক থিয়েটারের সদস্যরা। সংগঠনটির ৩১তম এই প্রযোজনার টিকিটের শুভেচ্ছা মূল্য পঞ্চাশ টাকা । তবে ফ্রিতে নবীন শিক্ষার্থীরা নাটকটি উপভোগ করতে পারবেন বলে জানান সাদাফ।
আভাস নাটকটি সমাজের মানুষের স্বকীয় গুনের প্রতিফলন,বিশ্বাস সততা ,মানবিকতা ও পরিণতির দিকটি তুলে ধরছে জানিয়ে সাদাফ আরও বলেন, শুধুমাত্র বুদ্ধিবৃত্তি নামক গুনটির কারণে মানুষ হিসেবে আমরা স্বকীয় হয়েছি। প্রকৃতপক্ষে মানুষের কর্মকান্ডের তার অমূল্য সম্পদ জ্ঞান এর কতটুকু প্রতিফলিন ঘটেছে নাকি ‘জ্ঞান শব্দটির এক হাস্যকর অর্থ তৈরী করে নিয়েছি আমরা ,বিকিয়ে দিয়েছি নিজেদের স্বকীয় বিশ্বাস,সততা,মানবিকতা? বিপথকে সঠিক হিসেবে ধরে নেয়া মানবজাতির পরিণতি কি আভাস নাটকের মাধ্যমে আমরা এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি ।
এছাড়া নাটকটিতে আন্তর্জাতিক ভূ-রাজনীতি তুলে ধরার চেষ্টা করা হয়েছে বলে তিনি জানান।
মহামারী করোনায় সংগঠনের কাজে স্থবিরতা নেমে এসেছিল জানিয়ে তিনি বলেন, সকল প্রতিকূলতা কাটিয়ে আভাস নাটক মাধ্যমে আমরা আবারও মঞ্চে ফিরছি।
এসময় শাবি প্রেসক্লাবের সভাপতি জুবায়ের মাহমুদেও সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাদারণ সম্পাদক জি এম ইমরান হোসেনর সঞ্চালনায় উপস্থিত ছিলেন দিক থিয়েটারের সভাপতি আব্দুল বাছিত সাদাফ, সাংগঠনিক সম্পাদক মো. শাকিল, সাধারণ সদস্য মো. ইমন। এছাড়া মতবিনিময়কালে শাবি প্রেসক্লাবের সহ সভাপতি রাজীব বাবু, কোষাধ্যক্ষ নাজমুল হুদা, দপ্তর সম্পাদক আবদুল্লা আল মাসুদ, কার্যকরী সদস্য নুরুল ইসলাম রুদ্র, রাশেদুল হাসানসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



