শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবিপ্রবি) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
সাবেক শিক্ষার্থীদের এ সংগঠনের সভাপতি হিসেবে ২০০৪-০৫ সেশনের শিক্ষার্থী ড. মো. ইসলাম মিয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে ২০০৬-০৭ সেশনের শিক্ষার্থী মাহমুদুল হাসান মনোনীত হয়েছেন।
গতকাল সোমবার (২৮ মার্চ) বিকালে বিষয়টি জানান পিএমই এ্যাসোসিয়শনের ভিপি ও নির্বাচন কমিশনার মো. শিহাব ইসলাম। তিনি বলেন গতকাল রোববার (২৭ মার্চ) প্রধান নির্বাচন কমিশনার ড. মো. ফরহাদ হাওলাদার পিএমই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২য় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন। এবারের নির্বাচনে প্রতিটি পদে একজন করে নমিনি থাকায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি পদে মো. মাহফুজুল হক ও শারমিন আহমেদ, , কোষাধ্যক্ষ পদে মাজেদুল ইসলাম খান, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে উমায়ের আব্দুল্লাহ জাকি, দপ্তর সম্পাদক পদে ফারহান তানভীর, আন্তর্জাতিক যোগাযোগ বিষয়ক সম্পাদক পদে রাসেল আহমেদ, প্রকাশনা ও যোগাযোগ সম্পাদক পদে মোহাম্মাদ ইব্রাহিম, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে রিয়াশাদ কামাল অথৈ এবং কার্যনির্বাহী সদস্য পদে মো. জাহিদ হাসান ও মো. তানভীর হোসাইন।
উল্লেখ্য, সংগঠনটির নির্বাচনকালীন অন্যান্য কমিশনাররা হলেন, সহকারী অধ্যাপক মো. আব্দুল্লাহ আল নোমান বখত, সংগঠনটির ১ম কার্যনির্বাহী কমিটির সাধারন সম্পাদক নাজমুল হাসান নয়ন, পিএমই এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মো. শিহাব ইসলাম লিমন এবং সহকারী কোষাধ্যক্ষ আল মিনহাজ মবিন আলভী।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



