শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচন আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্লাবে এ নির্বাচনের ভোটগ্রহণ চলবে। সোমবার (২৮ মার্চ) নির্বাচন কমিশনার ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. অনিমেষ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
এবারের নির্বাচনে অংশ নিচ্ছে আওয়ামী-বামপন্থী শিক্ষকদের প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’ ও আওয়ামীপন্থী ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’। নির্বাচনে ১১টি পদের বিপরীতে দুইটি প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২২ জন প্রার্থী। তবে এবার নির্বাচনে প্রার্থী দেয়নি বিএনপি-জামায়াতপন্থী ‘মহান মুক্তিযুদ্ধ ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’।
‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’ প্যানেল থেকে প্রার্থী হয়েছেন যারা-
সভাপতি পদে অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম (কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগ), সহ-সভাপতি পদে অধ্যাপক ড. জায়েদা শারমিন (পলিটিক্যাল স্ট্যাডিজ বিভাগ), কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ড. মোহাম্মদ ফরহাদ হাওলাদার (পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগ), সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. জহির বিন আলম (সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগ) ও যুগ্ম-সম্পাদক পদে সহকারী অধ্যাপক ড. আহসান হাবিব (আইআইসিটি বিভাগ) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া একই প্যানেল থেকে ছয়টি কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন- অধ্যাপক মো. সেকেন্দার আলী (ইংরেজি বিভাগ), সহযোগী অধ্যাপক গোলাম মো. মুন্না (সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগ), ড. মির্জা নাজমুল হাসান (পরিসংখ্যান বিভাগ), সহকারী অধ্যাপক ড. মো. আব্দুল হালিম (ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ), মোহাম্মদ মোস্তফা কামাল (লোক প্রশাসন বিভাগ) ও তৌফিকুল ইসলাম খান (জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগ)।
অন্যদিকে ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ প্যানেল থেকে প্রার্থী হয়েছেন যারা-
সভাপতি পদে অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান (কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগ), সহ-সভাপতি পদে অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমান (পলিটিক্যাল স্টাডিজ বিভাগ), কোষাধ্যক্ষ পদে সহযোগী অধ্যাপক ড. গোকুল চন্দ্র বিশ্বাস (জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ), সাধারণ সম্পাদক পদে ড. শিশির কান্তি প্রামানিক (রসায়ন বিভাগ) ও যুগ্ম-সম্পাদক পদে সহকারী অধ্যাপক ড. মোস্তাফা কামাল মাসুদ (বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া একই প্যানেল থেকে ছয়টি কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন- অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম (ইংরেজি বিভাগ), সহযোগী অধ্যাপক ড. মো. আজহারুল আরাফাত (রসায়ন বিভাগ), সহকারী অধ্যাপক করিমা বেগম (নৃবিজ্ঞান বিভাগ), চৌধুরী আব্দুল্লাহ আল বাকী (অর্থনীতি বিভাগ), মো. হাম্মাদুল হক (জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ) ও সামিত হক (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ)।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



