সিলেট নগরীর বন্দরবাজার থেকে ২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি)।
রোববার (২৭ মার্চ) রাত পৌনে ৮টার দিকে পুলিশ পরিদর্শক আবুল হোসেনের নেতৃত্বে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বন্দরবাজারস্থ খাঁন চুলাঘরের সামনে থেকে তাকে আটক করে।
মো. আশিক মিয়া (২৬) নামে কুলাউড়া উপজেলাধীন জয়পাশা গ্রামের মৃত হাসন মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন, সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপ পুলিশ কমিশনার বিএম আশরাফ উল্যাহ তাহের।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তিনি জানান, আটক যুবক সিলেট শহরের কাষ্টঘর এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট পাইকারী দরে ক্রয় করে এনে আশপাশের এলাকায় মাদকসেবীদের নিকট খুচরা দরে বিক্রি করে। তার বিরুদ্ধে এসএমপির কোতয়ালী মডেল থানায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



