সিলেটসহ দেশের ৪ বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার সিলেটের কিছু কিছু জায়গায় বৃষ্টিসহ ঝড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া একই সময়ে ময়মনসিংহ, চট্টগ্রাম এবং বরিশাল এই তিন বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে। বাকী ৮ বিভাগে আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলেও জানিয়েছে ঢাকা আবহাওয়া অফিস।
এদিকে রোববার দেশের মধ্যে সর্বোচ্চ ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সিলেটে। এছাড়া এদিন সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ৩২.২ ও সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



