মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে এবারের আইপিএল শুরু করলো দিল্লি ক্যাপিট্যালস। ললিত যাদব আর অক্ষর প্যাটেলের অবদানে তাদের ঘরে আসে এই আসরের প্রথম জয়।
৯ ওভারে ৭২ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে দিল্লি। আগে ব্যাট করা মুম্বাইয়ের সংগ্রহ ছিল ১৭৭ রান। ৬ উইকেট হারিয়ে ১০ বল হাতে রেখেই লক্ষ্যে পৌছে যায় তারা। ওপরের দিকে শুধু পৃথ্বি শ ২৪ বলে ৩৮ রান এবং টিম সেইফার্ট ১৪ বলে ২১ রান করেন।
পরে ১১ বলে ২২ রানের ইনিংস খেলে রান রেট কিছুটা ঠিক রাখেন শার্দুল ঠাকুর। পরে অক্ষর-ললিত জুটি রানের চাকা সচল রাখে। শেষ পর্যন্ত ললিত ৩৮ বলে ৪ চার ও ২ ছয়ে ৪৮ এবং অক্ষর ২ চার ও ৩ ছয়ের মারে ১৭ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন।
এর আগে মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৮.২ ওভারে ৬৭ রান যোগ করেন রোহিত ও ইশান। ৩২ বলে ৪ চার ও ২ ছয়ের মারে ৪১ রান করেন মুম্বাই অধিনায়ক। আরও শুরু থেকে শেষ পর্যন্ত খেলে ৪৮ বলে ১১ চার ও ২ ছয়ের মারে ৮১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন ইশান কিশান।
৪ ওভারে মাত্র ১৮ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন কুলদ্বীপ। এছাড়া খলিল আহমেদ নিয়েছেন ২ উইকেট।
এদিকে বাধ্যতামূলক কোয়ারেন্টিনের জন্য দিল্লির হয়ে প্রথম ম্যাচে মাঠে নামতে পারেননি বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানের। এদিন টিম হোটেলেই ছিলেন তিনি।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



