শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাট্য সংগঠন থিয়েটার সাস্টের প্রযোজনায় প্রদর্শিত হতে যাচ্ছে নাটক ‘দেবী চৌধুরানী’। আগামী বুধবার (৩০ মার্চ) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে প্রদর্শিত হবে নাটকটি। সংগঠনটির ৩৬তম প্রযোজনার ১ম প্রদর্শনী এটি।
রবিবার (২৭ মার্চ) দুপুরে সংগঠনটির পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
এতে বলা হয়, ‘দেবী চৌধুরাণী,’ বাংলার এক বীরনারী-আখ্যান। সংসার পরিত্যক্তা এক গ্রাম্য কিশোরীর ক্রমশ দেবী হয়ে ওঠার পালা। স্বাধীনতার জন্য ব্রিটিশ বিরোধী আন্দোলনে যে মহীয়সী নারীরা অস্ত্র ধরেছিলেন, বলা হয় দেবী চৌধুরাণী-ই তাদের মধ্যে প্রথম। মহান এই নারীর বীরত্বপূর্ণ অথচ নাটকীয় জীবনকে আমরা নিষ্ঠার সাথে চেষ্টা করেছি, মঞ্চের আলোয় আনতে।
এতে আরো বলা হয়, দু’রকম গতি নিয়েই এ নাটক পরিনতির দিকে অগ্রসর হয়। একটি আমাদের বাংলা নাটকের নিজস্ব রীতি, যাতে সুর আর কথার মধ্য দিয়ে ঘটনাপ্রবাহ এগোয়। যেমনটি আমাদের মৈমনসিংহ গীতিকার মহুয়া, চন্দ্রাবতী বা অন্যান্য পালাগুলি। অন্যটি আধুনিক নাট্যরীতি, যাতে চরিত্রদের নিজেদের মধ্যে বার্তালাপ ঘটনা প্রবাহকে নিয়ে যায় সামনের দিকে। মাতৃভূমির স্বাধীনতার জন্য যে প্রচন্ড অথচ অদৃশ্য এক শক্তি নিজের জীবনকে পর্যন্ত তুচ্ছ করতে শেখায়, তারই সন্ধান আমরা করেছি এ নাটকের শুরু থেকে শেষ পর্যন্ত।
‘দেবী চৌধুরানী’ নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন অরিন্দম সাহা অমিত এবং সহনির্দেশনায় রয়েছেন স্বপ্নীল ধর, সোহানুর ইসলাম অভি এবং প্রসেনজিৎ দেব নাথ।
উল্লেখ্য, ‘নাটক নির্মাণ করে যৌবন, নাটক আনবেই অবিনাশী প্লাবন’ এই শ্লোগানকে সামনে রেখে ১৯৯৭ সাল থেকে পথ চলছে বিশ্ববিদ্যালয়ের অন্যতম নাট্য সংগঠন ‘থিয়েটার সাস্ট’।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



