সিলেটের লামাকাজি এলাকায় সুরমা নদীতে ধরা পড়লো ১২০ কেজি ওজনের বাঘাইড় মাছ।
রোববার (২৭ মার্চ) সকালে সিলেটের লামাকাজি এলাকার জুনেদ আহমদের জালে মাছটি ধরা পড়ে। এরপর নগরের বৃহৎ মাছের আড়ৎ কাজিরবাজারে তোলা হয় মাছটি।
সেখান থেকে এক লাখ টাকা দিয়ে মাছটি কিনে নগরের লালবাজারে মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন সিলেট নগরীর ১১ নং ওয়ার্ড এর কাজিরবাজার এলাকার বাসিন্দা মোঃ বেলাল মিয়া।কিনে আনা মাছটির দাম চেয়েছেন তিনি ১ লাখ ৮০ হাজার টাকা।
মো. বিল্লাল আহমদ বলেন, ১২০ কেজি ওজনের মাছটি এক লাখ টাকায় কিনে এনে ১ লাখ ৮০ হাজার টাকা দর চান। কিন্তু এই দরে একক ক্রেতা না পাওয়ায় কেটে ২ হাজার টাকা কেজি বিক্রি করছেন। এক কালীন ১ লাখ ৩০ হাজার টাকা হলে মাছটি তিনি বিক্রি করে দিতেন।
সরেজমিনে দেখা যায়, বিশালাকারের বাঘাইড় মাছটি দেখতে লোকজন বাজারে ভিড় করছেন। অনেকে মাছটি একবার ছুঁয়েও দেখছেন।
সিলেটের কোম্পানিরগঞ্জের বাসিন্দা আমিন চৌধুরী বলেন, এত বড় মাছ সহসাই দেখা যায় না। আমি এর আগে দেখিনি। আমার মতো অনেকে মাছটি দেখেছেন বলে মনে হয় না।
বেলা দেড়টা পর্যন্ত কেটে অর্ধেক মাছ বিক্রি করা হয়ে গেছে বলেও জানিয়েছেন বিল্লাল আহমদ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



