মৌলভীবাজারের কুলাউড়ায় বিদ্যুৎ নিয়ন্ত্রণ ও সরবরাহ কক্ষে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে কুলাউড়াসহ তিন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে।
রোববার (২৭ মার্চ) সকাল ৮টায় কুলাউড়া বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোলরুমে এ অগ্নিকাণ্ড সংঘটিত হয়।
সংশ্লিষ্টরা জানান, রোববার সকাল ৮টার দিকে কুলাউড়া বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের কন্ট্রোলরুমে আকস্মিকভাবে অগ্নিকাণ্ড সংঘটিত হয়। অগ্নিকাণ্ডে কন্ট্রোলরুমের ব্রেকার সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। এতে কুলাউড়া, জুড়ী ও বড়লেখাসহ তিন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে।
খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সুলায়মান আহমদের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ওয়্যারহাউজ ইন্সপেক্টর সুলায়মান আহমদ জানান, বিদ্যুৎ অফিসের কন্ট্রোলরুমে পর্যাপ্ত পরিমাণ অগ্নিনির্বাপণ যন্ত্র ছিল না। অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ লক্ষ টাকার যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে যায় বলে জানান তিনি।
কুলাউড়া বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী ওসমান গণি বলেন, কন্ট্রোলরুমের মেরামত কাজ শুরু করা হয়েছে। মেরামত কাজ শেষ না হওয়া পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



