সদ্য শেষ হওয়া পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে বল হাতে ৩ ম্যাচের ৬ ইনিংসে ১২ উইকেট নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। যার মাধ্যমে পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামের ২৭ বছরের পুরনো রেকর্ড স্পর্শ করেন কামিন্স।
১৯৯৬ সালে ইংল্যান্ড সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১২ উইকেট শিকার করেছিলেন তৎকালীন পাকিস্তান অধিনায়ক আকরাম। টেস্ট ক্রিকেটে পেস বোলিং অধিনায়ক হিসেবে তিন ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজে ১২ উইকেট শিকারের রেকর্ডে ওয়াসিম ও কামিন্স এখন এক কাতারে।
রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে মাত্র ১ উইকেট নিয়েছিলেন কামিন্স। করাচিতে দ্বিতীয় টেস্টে ৩ উইকেট নেন তিনি।
লাহোরে প্রথম ইনিংসে ৫ ও দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নেন কামিন্স। সিরিজে ২৭০ রান দিয়ে ১২ উইকেট নেন কামিন্স।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



