মহান স্বাধীনতা দিবসে ১৮ পেরিয়ে ১৯ তম বর্ষে পদার্পণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন কিন পরিচালিত সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাঠশালা কিন স্কুল।
শনিবার (২৬ মার্চ) কিন স্কুল এ উপলক্ষ্যে কিন “18 Years Celebration of KIN School” আয়োজন করেছে। এছাড়াও স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহনে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন সাথে স্বাধীনতা দিবস ও কিন স্কুলের ১৮তম জন্মজয়ন্তীর ইতিহাস শিক্ষার্থীদের মাঝে তুলে ধরা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী পহেলা এপ্রিল বিকালে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে কিন স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
উল্লেখ, ‘চেনা হোক প্রতি মুখ শিক্ষার আয়নায়’ মূলমন্ত্রকে অন্তরে ধারণ করে ২০০৪ সালের ২৬শে মার্চ শাবিপ্রবির একদল স্বেচ্ছাসেবীর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় কিন স্কুল।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



