শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের উদ্যাগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার (২৬ মার্চ) এ উপলক্ষে সকালে কেন্দ্রীয় শহীদ মিনার ও বঙ্গবন্ধু চত্বরে পুষ্পস্তবক অর্পণ করেন হল কর্তৃপক্ষ।

এরপর বেলা ১২ টায় বঙ্গবন্ধু হলের টিভিরুমে এক আলোচনা সভা ও গত ১৬ ডিসেম্বর ও ১৭ মার্চে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে । পরবর্তীতে হলের সামনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এসময় হল প্রভোস্ট সহযোগী অধ্যাপক মোহাম্মদ সামিউল ইসলামের সভাপতিত্বে ও জিওগ্রাফি এন্ড এনভাইরন্টমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক তৌফিকুল ইসলাম খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম ও বিশেষ অতিথি হিসাবে দিবস উদযাপন কমিটির আহ্বায়ক গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী প্রভোস্ট সহকারী প্রভোস্ট সহাকারী অধ্যাপক মনিরুজ্জামান খান, সহকারী অধ্যাপক ড. সুব্রত সরকার,সহকারী অধ্যাপক মো. সোলায়মান হোসাইন , সহকারী অধ্যাপক হেদায়েতুল্লাহ আল হাদি, সহকারী অধ্যাপক মশিউর আলম মিশু, প্রভাষক এ আর মো. আরিফুর রহমান, এবং হলের শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারিদের সনদপত্র, বই ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



