যুক্তরাজ্যে লন্ডনের বেথনাল গ্রিন গ্লোব টাউন এলাকায় ছুরিকাঘাতে এক ব্রিটিশ বাংলাদেশী নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ মার্চ) দিনের বেলা কোন এক সময়ে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
নিহত নারীর নাম ইয়াসমিন (৪০)। নিহত নারীর দুই শিশু সন্তান রয়েছে।
স্থানীয় বাসিন্ধারা জানান, বৃহস্পতিবার সকালে স্বাভাবিকভাবে ইয়াসমিন তাঁর শিশুদের স্কুলে দিয়ে আসেন। বিকেলে ছুটির পর শিশুদের নিতে না আসায় ফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে স্কুল কর্তৃপক্ষ। নারীর সঙ্গে যোগাযোগ করতে না পারায় বিষয়টি পুলিশকে জানায় স্কুল কর্তৃপক্ষ। পরে পুলিশ স্কুল থেকে শিশুদের নিয়ে গ্লোব টাউনের বাসায় যায়। পুলিশ সেখানে গিয়ে তাঁর কোন সাড়াশব্দ না পেয়ে বাসার দরজা ভেঙে প্রবেশ করে। পুলিশ ঘরে প্রবেশ করে দেখতে পায় নারীর রক্তাক্ত দেহ পরে আছে।
প্রতিবেশীরা জানান, দুই বছর ধরে ইয়াসমিন দুই শিশু নিয়ে বসবাস করছিলেন। স্বামীর সঙ্গে তিনি বসবাস করছিলেন না।
এ ঘটনায় ২৪ঘন্টা পেরিয়ে গেলেও কাউকে আটক দেখায় নি পুলিশ। পুলিশের ডগ স্কোয়াড, ফরেনসিক টিম ও স্পেশাল পুলিশের ফোর্স ঘটনাস্থলে কাজ করছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



