শুক্রবার (২৫ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের মর্জাতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলেন তানজিনা গোয়াইনঘাট উপজেলার ৯ নং ডৌবাড়ী ইউনিয়নের কান্দি গ্রামের আজির উদ্দিনের মেয়ে এবং তাবাসসুম একই ইউনিয়নের ঘোষ গ্রামের আলিম উদ্দিনের মেয়ে।
১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া হেলাল এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার ডৌবাড়ী ইউনিয়নের কান্দি গ্রামের আজির উদ্দিনের স্ত্রী ও মেয়ে তানজিনা এবং একই ইউনিয়নের গোস গ্রামের আলিম উদ্দিনের স্ত্রী ও মেয়ে তাবাসসুমকে নিয়ে মর্তজাতপুর গ্রামে তাদের পিতার বাড়ী বেড়াতে যান।
শুক্রবার বেলা ২টার দিকে তানজিনা ও তাবাসসুম হাতে মেহেদী পরিয়ে দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, বিকাল সাড়ে ৩ টার দিকে নানা আহমদ আলীর বাড়ির সন্নিকটবর্তী গর্তে মেহেদী যুক্ত হাত ধৌত করতে গিয়ে পানিতে পড়ে তাদের মৃত্যু হয়।
সিলেটের গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নানা বাড়ির পাশে একটি গর্তে শিশু দু’টির মৃত দেহ পাওয়া যায়। তাদের হাত মেহেদী যুক্ত দেখে ধারণা করা হচ্ছে, হাত ধৌত করতে গিয়ে পানিতে পড়ে গিয়ে ডুবে তাদের মৃত্যু হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



