দক্ষিণ সুরমা নবগঠিত ৩০নং ওয়ার্ডের গালিমপুরে জালালাবাদ যুব ফোরামের আয়োজনে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে থেকে শুরু হয়ে দিনব্যাপী অনুষ্ঠিত ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন বন্দরবাজারের বিশিষ্ট ব্যবসায়ী আতাউর রহমান। যুব ফোরাম দক্ষিণ সুরমার সাধারণ-সম্পাদক সালাউদ্দিন মিরাজের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন জালালাবাদ ফোরামের প্রধান উপদেষ্টা মাওলানা সুহেল আহমদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জালালাবাদ যুব ফোরামের সিলেট মহানগর সভাপতি মো.শাহাজান আলী,সদস্য-সচিব পারভেজ আহমদ, ২৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার প্রার্থী মাওলানা মুজিবুর রহমান, নবগঠিত ৩০নং ওয়ার্ডেও সম্ভাব্য কাউন্সিলার প্রার্থী ও ফ্রি ব্লাড ক্যাম্পেইনের পৃষ্ঠপোষক অ্ডযাভোকেট মকসুদ আহমদ।
আরো উপস্থিত ছিলেন ফোরামের উপদেষ্টা ইঞ্জিনিয়ার শাহাজান কবির রিপন,এস.এম মুসা,২৫নং ওয়ার্ডের সভাপতি জাবেদ আহমদ,সৈয়দ তোফাজ্জল আহমদ রুমি,এলাকার বিশিষ্ট মুরব্বি আমিন আহমদ, রফিকুল ইসলাম, হাজী চুনু মিয়া, মো.কামাল আহমদ,হাফিজ মাজেদ আহমদ, তৈফিক আহমদ চৌধুরী কুঠি,সুহেল আহমদ প্রমুখ । ফ্রি ব্লাড ক্যাম্পেইনে প্রায় শতাধিক স্থানীর জনসাধারণ অংশ নেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



